মার্কিন দূতাবাসের নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৬:৫৭ এএম

ঢাকার মার্কিন দূতাবাসের বর্তমানে রুটিন কনস্যুলার পরিষেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ফেসবুকে মার্কিন দূতাবাস জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাসের বর্তমান নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ আছে। যদি কারও আসন্ন ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে কনস্যুলার সেকশনে নিয়মিত পরিষেবা ফের চালুর জন্য অপেক্ষা করতে হবে।

এর আগে, সোমবার নিজেদের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরা করার নির্দেশ দেয়।

কোটা সংস্কার আন্দোলন ও শেখ হাসিনা সরকারের পতন ঘিরে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ওই সতর্কতা জারি করে মার্কিন দূতাবাস। এতে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ারও পরামর্শ দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত