লক্ষ্মীপুরে উপজেলা চেয়ারম্যান-মেয়রসহ ৭১৯ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০২:০৩ পিএম

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সাইফুল হাসান পলাশসহ ১৮ জনের নামে মামলা করেছে পুলিশ। 

বুধবার (১৪ আগস্ট) সদর থানার পুলিশের উপপরিদর্শক অনবিক চাকমা বাদী হয়ে এই মামলা করেন। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘৪ আগস্ট লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ ও ঝুমুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় ছাত্র-জনতা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ লক্ষ্মীপুর আদালতের সামনে দায়িত্বরত ছিল। মামলার অভিযুক্তরা মিছিল নিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে হামলা চালিয়ে ৮ জন পুলিশ সদস্যকে আহত করে।’ 

তিনি আরও বলেন, ‘ঘটনার সময় তাদের হামলায় ছাত্র-জনতাও আহত হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় তারা দফায় দফায় হামলা চালায়। দায়িত্বরত পুলিশের কাজে বাধা ও হামলা চালিয়ে ৮ পুলিশকে আহত করার ঘটনায় ৭১৯ জনের নামে মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত