বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
আজ বুধবার (১৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশীদের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
ডিএমপি সূত্রে জানা গেছে, সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করছেন গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল। নিরাপদ রুট মনে করে এ দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করেছিলেন, তখন সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
১১ বছর পর সেন্সরে যাচ্ছে নিষিদ্ধ ‘রানা প্লাজা’