চাকরি হারালেন শাকিল আহমেদ ও ফারজানা রুপা

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৪:৪১ পিএম

একাত্তর টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপাকে চাকরিচ্যুত করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৮ আগস্ট একাত্তর মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট ২০২৪ থেকে প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত