তিন দফা দাবিতে সিকৃবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি 

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৬:০১ পিএম

লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ, গণহত্যার সমর্থক ভিসির পদত্যাগ ও দ্রুত ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ( সিকৃবি) অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। 

বুধবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি অনুষদ ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় বৈষম্যবিরোধী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরও মিছিল এবং সমাবেশ করতে দেখা যায়। 

শিক্ষার্থীরা বলেন, ভিসির সীমাহীন দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্য করেছেন তাই তার পদত্যাগ দাবি করছি। ক্যাম্পাসে আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলাকারী ছাত্রলীগ নেতাদের বিচার দাবি করছি এবং দ্রুত সময়ে ক্যাম্পাসে খোলা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত