ফোনালাপে ড. ইউনূসকে যা বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৪:৫৮ পিএম

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানাতে ফোন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার (১৩ আগস্ট) ড. ইউনূসের সঙ্গে ফোনালাপ করেন তিনি। বুধবার ড. ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ ও নোবেল জয়ী ড. ইউনূসের দীর্ঘদিনের বন্ধু। ফোনালাপে তিনি ড. ইউনূসকে শুভেচ্ছা জানান এবং বলেন, মালয়েশিয়া একটি সমৃদ্ধ ও সত্যিকারের গণতান্ত্রিক দেশ হওয়ার প্রচেষ্টায় বাংলাদেশের অংশীদার হতে প্রস্তুত। এছাড়াও তিনি শিগগির বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন।

চলতি মাসের শুরুতে শেখ হাসিনার স্বৈরশাসন পতনে বিপ্লবের নেতৃত্ব দেওয়া তরুণদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আলাপচারিতায় ড. ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবংআশা প্রকাশ করেন অদূর ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় কাজের সুযোগ পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত