ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় জাতিসংঘের নেতৃত্বে খুব শিগগিরই তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। তিনি বলেছেন, জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল তদন্তের জন্য শিগগিরই বাংলাদেশ সফর করবে।
বুধবার (১৪ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় প্রফেসর ইউনূস দেশের পুনর্গঠন ও মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতা কামনা করেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা বাংলাদেশের ছাত্র আন্দোলনে সমর্থন এবং বিক্ষোভকারীদের নজিরবিহীন হত্যাকাণ্ডের সময় শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দাঁড়ানোর জন্য ভলকার তুর্ক এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান।
মানবাধিকার হবে ড. ইউনূস প্রশাসনের মূল ভিত্তি এবং প্রত্যেক নাগরিকের সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হবে বলে জানায় প্রেস উইং।
ভারত থেকে শেখ হাসিনার বিবৃতি সরকারের জন্য স্বস্তিকর নয়