খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ কমিশনার সোনালী সেন, খুলনা সদর থানার সাবেক ওসি আশরাফুল ইসলাম ও এসআই মনিরসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে খুলনা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আনিচুর রহমানের আদালতে মামলার আবেদন করেন নিহতের স্ত্রী ফাতেমা বেগম।
বাদীর আইনজীবী তৌহিদুর রহমান তুষার জানান, আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৩ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধার করে দিয়েছেন আদালত।
জানা গেছে, তাদের বিরুদ্ধে ৩১ নম্বর বিএনপির সহসভাপতি বাবুল কাজীকে হত্যার অভিযোগ আনা হয়। ২০২১ সালের ২৯ মার্চ বিএনপির কর্মসূচি চলাকালে বাবুল কাজী পুলিশের মারপিটে গুরুতর আহত হন। ওই বছরের ১১ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।
‘টুইস্টার্স’ আসছে স্টার সিনেপ্লেক্সে
ঢাকা ওয়াসার নতুন এমডি এ কে এম সহিদ উদ্দিন