দেশদ্রোহিতার জন্য নারীকে ১২ বছরের কারাদণ্ড

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৫:৩৮ পিএম

রাশিয়ার আদালত যুক্তরাষ্ট্র-রাশিয়ার দ্বৈত নাগরিক ব্যালারিনা ক্সেনিয়া কারেলিনা (৩৩) নামে এক নারীকে  দেশদ্রোহিতার জন্য ১২ বছরের কারাদণ্ড দিয়েছে।

তিনি  ইউক্রেনকে সমর্থনকারী একটি চ্যারিটিতে ৫১ ডলার দান করার অভিযোগে দোষী সাব্যস্ত হন।

রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফ এস বি তার বিরুদ্ধে ইউক্রেনীয় সামরিক বাহিনীর জন্য অস্ত্র সরবরাহকারী একটি ইউক্রেনীয় সংস্থার জন্য অর্থ সহায়তার অভিযোগে আনে।

কারেলিনা ২০২১ সালে মার্কিন নাগরিক হয়েছিলেন। গত জানুয়ারিতে রাশিয়ায় পারিবারিক সফরের সময় তাকে গ্রেপ্তার করা হয়। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত