জয়পুরহাটে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৬:২১ পিএম

ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি করার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার দাবি করে  বিক্ষোভ মিছিল করেছে জয়পুরহাট জেলা বিএনপি। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুনহাট গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে সদর থানা বিএনপি’র আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন। বিশেষ অতিথি’র বক্তব্য দেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মাদাবাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল আলিম, চকবরকত ইউপি’র সভাপতি আলমগীর হোসেন মাস্টার, আমদই ইউপি’র সভাপতি গোলাম রব্বানী চৌধুরী, বম্বু ইউপি’র সভাপতি ফিরোজ মন্ডল, ভাদসা ইউপি’র সভাপতি সার্জেন্ট ফরিদ, জামালপুর ইউপি’র সভাপতি মোফাজ্জল হোসেন, পুরানাপৈল ইউপি’র সাধারণ সম্পাদক মাহবুব, দোগাছী ইউপি’র সাধারণ সম্পাদক বকুল হোসেন।

এ সময় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, সাংগঠনিক সম্পাদক বনি রব্বানী’র নেতৃত্বে মহিলা দলের নেতাকর্মী ও বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত