নৃশংসতা তদন্তে আগামী সপ্তাহে আসছে জাতিসংঘের দল

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৭:১৫ পিএম

জুলাই ও চলতি আগস্ট মাসের শুরুতে ছাত্র-জনতার বিপ্লবের সময় বাংলাদেশে সংঘটিত নৃশংস ঘটনা তদন্তের জন্য আগামী সপ্তাহে এখানে একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠাচ্ছে জাতিসংঘ।

প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ কথা বলা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বুধবার দিনের শেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পদক্ষেপের কথা জানান।

জাতিসংঘের একজন কর্মকর্তার মতে, ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের তদন্তে এই প্রথম জাতিসংঘ বাংলাদেশে একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত