আইএসপিআর

অশোভন আচরণ করা সেনা সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৯:১৬ এএম

জনসাধারণের সঙ্গে কিছু সেনা সদস্যের অশোভন আচরণের বিষয়ে তদন্ত চলছে এবং দোষী প্রমাণ হলে ওই সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাসদস্য কর্তৃক কতিপয় ব্যক্তির সাথে অশোভন আচরণের কয়েকটি ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে। এ ধরনের ঘটনা সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত এবং বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এসব সমর্থন করে না বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

আইএসপিআর জানায়,  এরই মধ্যে দোষী সেনাসদস্যদের শনাক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রাপ্ত দোষী সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে আইএসপিআর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত