সিনসিনাটি ওপেন হেরে ব্যাট ভাঙলেন আলকারাজ

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১১:৫০ এএম

শুক্রবার সিনসিনাটি ওপেনে ফরাসি টেনিস খেলোয়াড় গায়েল মনফিলসের কাছে ৪-৬, ৭-৬ (৭-৫), ৬-৪ গেমে হেরে যান চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী কার্লোস আলকারাজ। বৃহস্পতিবার রাতে বৃষ্টির কারণে দ্বিতীয় সেটের টাইব্রেকারে খেলোয়াড়দের সাথে স্থগিত হওয়া ম্যাচে, ৩৭ বছর বয়সী মনফিলস দ্বিতীয় বাছাই আলকারাজের কাছ থেকে শেষ দুটি সেট তুলে নিয়ে এগিয়ে যান।

হারের পর ক্ষোভে ব্যাট ভাঙতে দেখা যায় স্প্যানিশ তারকাকে। পরে আলকারাজ এই হারকে তার ক্যারিয়ারের ‘সবচেয়ে খারাপ ম্যাচ’ বলে অভিহিত করেছেন।

আলকারাজ বলেন, ‘আমার মনে হচ্ছিল এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে ম্যাচ। আমি ভালো অনুশীলন করেছি। আমার খুব ভালো লাগছিল। কিন্তু খেলতে পারিনি। আমি এটা ভুলে নিউইয়র্কে যাওয়ার চেষ্টা করতে চাই।’

হতাশা আর ক্ষোভে ব্যাট ভাঙলেন আলকারাজ।

টাইব্রেকারে ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা আলকারাজ শুক্রবার খেলা পুনরায় শুরু হওয়ার পর ম্যাচে ফেরার আশা করেছিলেন। কিন্তু এটিপি র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় ফিরতে পারেননি। হারের পর আড়াল করতে পারেননি নিজের আবেগও।

আলকারাজ বলেন, ‘এটা আগে কখনো ঘটেনি কারণ আমি ওই অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে পারতাম। আজ পারলাম না। আমার মনে হচ্ছিল যে আমি কোনো ধরণের টেনিস খেলছি না। এটা আমার জন্য হতাশাজনক ছিল। একটা সময় আমি আর কোর্টে থাকতে চাইনি।’

গত বছর সিনসিনাটির ফাইনালে নোভাক জোকোভিচের কাছে হেরে প্যারিস অলিম্পিকে রৌপ্য পদক জয়ের পর আলকারাজ তার প্রথম ম্যাচ খেলছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত