ঢাকা মেডিকেলে ১৬৩ জনের মৃত্যু, আহতদের বিনামূল্যে চিকিৎসা

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৩:১২ পিএম

কোটা আন্দোলনে আহত শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। শনিবার (১৭ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপদেষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, হাসপাতাল পরিচালক ও কর্মকর্তাদের মধ্যে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ফরিদা আক্তার বলেন, কোটা আন্দোলনে আহতদের পাশে স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়াও অন্যান্য মন্ত্রণালয় আছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যবস্থা দেখে আমি সন্তুষ্ট। 

তিনি বলেন, ছাত্ররা একটি বিশেষায়িত ইউনিট গঠন করতে চেয়েছে আমরা এই অন্তর্বর্তী সরকারের আমলেই কাজ শুরু করবো। আহতদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। 

সভায় ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে পাশাপাশি ওষুধ সরবরাহ করা হচ্ছে। আমরা একটা ফান্ড গঠন করেছি সেখান থেকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। চিকিৎসা নিয়েছে ২ হাজার ২০০ জন। আইসিউতে আছেন ৯ জন। এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে মারা গেছেন ১৬৩ জন।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সহিংসতায় আহতদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, ‘ইতোমধ্যে যারা বিল পরিশোধ করেছেন তাদের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত