মাদক ব্যবসায়ীদের বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৫:২৮ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ১৭ আগস্ট (শনিবার) সকালে মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।  

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে ইউনিয়নে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন এই চক্র। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা না নেওয়ার ফলে বেপরোয়া হয়ে ওঠে। মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রীকাইল ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল বাহার, অধ্যাপক নজরুল ইসলাম, ফোরকান উদ্দিন, আব্দুর রাজ্জাক রাজন প্রমূখ।

উল্লেখ্য, ১৬ আগস্ট (শুক্রবার) বিকেলে শ্রীকাইল ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল বাহারের নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে স্থানীয়রা। 

 বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত