রবিবার বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন ড. ইউনূস

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৯:৪৫ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল রবিবার (১৮ আগস্ট) ঢাকায় নিযুক্ত বি‌ভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইক‌মিশনারসহ জা‌তিসংঘ এবং বি‌ভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রবিবার সকাল ১০টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঢাকার বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবেন প্রধান উপদেষ্টা। ব্রিফিংয়ে তিনি সরকারের কার্যক্রম ও বিভিন্ন পদক্ষেপ তাদের অবহিত করবেন।

শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। নতুন সরকার গঠনের চার দিনের মাথায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত