শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে মোহনলাল

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৪:১৩ পিএম

কেরালায় ‘এমপুরান ইন গুজরাত’ ছবির শুটিং করছিলেন দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা মোহনলাল। এরপর বাড়ি ফিরতেই শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় ৬৪ বছর বয়সী এই অভিনেতার। এরপর দ্রুত তাকে ভর্তি করানো হয় কোচির এক হাসপাতালে।

জানা গেছে, গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন অভিনেতা। সঙ্গে ‘মায়ালজিয়া’ বা পেশিতে যন্ত্রণা ছিল তার। চিকিৎসকদের মতে, অভিনেতার ফুসফুসে সংক্রমণ রয়েছে। সেই কারণে আপাতত কয়েকদিন ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেইসঙ্গে আগামী পাঁচদিন ওষুধ খেতে হবে তাকে।

দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতাদের তালিকার একেবারে উপরের দিকে রয়েছেন মোহনলাল। চড়া পারিশ্রমিক পাওয়া দক্ষিণী তারকাদের মধ্যেও নাম রয়েছে তার।

‘দৃশ্যম’ ছবির সাফল্যের পর থেকে সারা দেশেই জনপ্রিয় তিনি। এক বছরে সবচেয়ে বেশি হিট ছবিতে অভিনয় করে ভারতীয় চলচ্চিত্র জগতে নজির গড়ে তোলেন মোহনলাল। অমিতাভ বচ্চন, রজনীকান্ত বা শাহরুখ খান— বলিপাড়ার পাশাপাশি দক্ষিণী ফিল্মজগতের কোনও অভিনেতাই মোহনলালকে এ বিষয়ে টেক্কা দিতে পারেননি। 

২০০১ সালে পদ্মশ্রী এবং ২০১৯ সালে পদ্মভূষণ সম্মান পান মোহনলাল। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং ব্যবসার কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন অভিনেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত