দুর্গাপূজার বিশেষ নাটক ‘রাধিকা’

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৬ এএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হতে যাচ্ছে বিশেষ নাটক ‘রাধিকা’। আমানুল হক হেলালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ আলম। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মিহি আহসান, রানা চৌধুরী, জয়রাজসহ আরও অনেকে। আগামী ২১ অক্টোবর, বুধবার রাত ১০টা ৩০ মিনিটে নাটকটি সম্প্রচারিত হবে।

নাটকের গল্প গড়ে উঠেছে দরিদ্র পরিবারের সংগ্রামী মেয়ে রাধিকাকে কেন্দ্র করে। কঠিন ব্যক্তিত্বের অধিকারী রাধিকা গ্রামে ঘুরে শাকসবজি সংগ্রহ করে বাজারে বিক্রি করে সংসার চালায়। ঘরে তার বৃদ্ধ ও কর্মক্ষমতাহীন বাবা। রাধিকার রূপের কারণে বাজারে অনেকের কৌতূহলী দৃষ্টি থাকলেও তার কঠোর মেজাজের ভয়ে কেউ এগোতে সাহস পায় না। কাউকে সহজে বিশ্বাসও করে না সে।

তবে এই গল্পের মোড় ঘোরে জেলে পরিবারের ছেলে মাধবের আগমনে। দূর থেকে চুপচাপ চেয়ে থাকা মাধবকে অন্যদের চেয়ে আলাদা মনে হয় রাধিকার। ধীরে ধীরে দুজনের মধ্যে এক অব্যক্ত ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু হঠাৎ আসা এক অনাকাক্সিক্ষত ঝড় সুন্দর স্বপ্নকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়।

‘রাধিকা’ নাটকটি পূজার আনন্দে দর্শকদের ভিন্ন এক বার্তা দেবে বলে আশা করছেন নির্মাতা।

সর্বশেষ সর্বাধিক পঠিত