‘সখি তুই কি তেল মাখিস চুলে’

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৭ এএম

সংগীতশিল্পী আসিফ আকবরের কণ্ঠে যুক্ত হলো গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’। রোমান্টিক ঘরানার গানটির কথা ও সুর করেছেন মাহবুবুল খালিদ। ইতিমধ্যেই ‘খালিদ সংগীত’ ওয়েবসাইটে গানটির অডিও উন্মুক্ত করা হয়েছে। খুব শিগগিরই গানটির একটি মিউজিক ভিডিও প্রকাশিত হবে ‘খালিদ সংগীত’-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

সামাজিক অসংগতি, ফেলানী হত্যা ও আন্তর্জাতিক মানবিক সংকট নিয়ে লেখা পাঁচ শতাধিক গানের মধ্য দিয়ে মাহবুবুল খালিদ দীর্ঘদিন সংগীতাঙ্গনে স্বকীয় অবস্থান ধরে রেখেছেন। তার এই বৈচিত্র্যময় যাত্রায় এবার যুক্ত হলেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। শ্রোতারাও আসিফের কণ্ঠে গানটি বেশ উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত