অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে নর্দান টেরিটরি স্ট্রাইকার্সকে হারিয়ে ফাইনালে উঠেছিল বিসিবি এইচপি। তবে ফাইনালে আর পারলো না এইচপি। ফাইনালে বিসিবি এইচপিকে ৩২ রানে হারিয়ে টুর্নামেন্ট জিতেছে অ্যাডিলেড স্ট্রাইকার্স।
ডারউইনে ফাইনালে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন এইচপির অধিনায়ক আকবর আলী। আগে ব্যাট করে অ্যাডিলেড ৭ উইকেটে ১৬৯ রান তোলে।
জবাবে ইনিংসের এক বল বাকি থাকতে ১৩৭ রানেই গুটিয়ে যায় এইচপি।
দলীয় ৩২ রানে প্রথম উইকেট হারায় এইচপি। জিশান আলম ফেরেন ১৮ রান করে। পারভেজ হোসেন ইমনও ফেরেন মাত্র ৩ রান করে। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ইনিংস সর্বোচ্চ ২৯ বলে ৩৫ রান করেন।
সেমিফাইনাল ম্যাচে ভালো করা আফিফ হোসেন ধ্রুব ১৩ বলে ১৮ করেন। শামীম পাটোয়ারি সেমিতে কার্যকর ইনিংস খেলেছিলেন। তবে ফাইনালে তিনিও হন ব্যর্থ। মাত্র ৪ রান করেন। অধিনায়ক আকবর আলীর (০) ব্যাট হাসেনি।
দলীয় ৯২ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে চাপে পড়ে বিসিবি এইচপি। পরে মাহফুজুর রহমান রাব্বি (২১) ও রাকিবুল হাসানের (১২) ইনিংস শুধু হারের ব্যবধানই কমিয়েছে।
বিসিবির পরবর্তী সভাপতি হচ্ছেন ফারুক!
টেস্ট ক্রিকেটের দেড়শ বছরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিশেষ ম্যাচ