ঘুষের টাকা ভাগ করে নিচ্ছেন ট্রাফিক পুলিশের তিনজন সদস্য। আর সেটা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে। শনিবার (১৭ আগস্ট) ভারতের দিল্লিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ভাইরাল ভিডিওতে গাজীপুরের থ্রিল লরি সার্কেলের পুলিশ চেকপোস্টের ভেতর এক ট্রাফিক পুলিশকে অপর এক ব্যক্তির সঙ্গে তর্ক করতে দেখা যায়। কিছুক্ষণ কথা বলার পর পুলিশের ওই সদস্য সেই ব্যক্তিকে কিছু একটা ইশারা করেন। এরপর ওই ব্যক্তি টেবিলের পেছনে এক বান্ডিল টাকা রেখে চলে যায়।
ওই ব্যক্তি চলে গেলে পুলিশের তিন সদস্য সেখানে বসে পড়েন এবং টাকা গুনতে শুরু করেন। ভিডিওতে আরও দেখা যায়, পুলিশের প্রথম ওই সদস্য তখন অপর দুই পুলিশকে টাকার ভাগ দেয়। টাকা নেওয়ার সময় দুইজনকেই হাসতে দেখা গেছে।
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে স্যাক্সেনা সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও নিয়ে বলেছেন, টাকা নেওয়া দুইজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং আরেকজন হেড কনেস্টেবল। তাদের তিনজনকেই প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় আরও তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
২২ আগস্ট ইসলামাবাদে জনসভার ঘোষণা ইমরান খানের