অধ্যাপক এমাজউদ্দীন আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৯:৩৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এমাজউদ্দিন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রবিবার বিকেল চারটায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

তার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে সংগঠনের পক্ষ থেকে। এমাজউদ্দিন স্মৃতি পরিষদের পক্ষ থেকে সংগঠনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদারের নেতৃত্বে এই আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন জোবায়ের বিন আতাউর, আরাফাত রহমান, ইয়ামিন বাবু, ও ইকবাল হোসাইন প্রমুখ। এতে কোরআন তেলাওয়াত করে মোনাজাত করেন মাওলানা ইব্রাহিম খলিল।

উল্লেখ্য, গত ১৭ জুলাই তারিখে ছিল তার চতুর্থ মৃত্যুবার্ষিকী। দেশের পরিস্থিতির কারণে তখন পালন করা সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত