পুলিশ সুপার এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদা থেকে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে ৭৩ জন কর্মকর্তাকে। তার মধ্যে ৬৩ জনকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা আলাদা দুটি প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত নিজ নিজ পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ১২তম ব্যাচের পুলিশ স্টাফ কলেজের (ঢাকা) অতিরিক্ত ডিআইজি মো. মতিউর রহমান শেখ, এসবির অতিরিক্ত ডিআইজি সরদার তমিজ উদ্দিন আহমেদ, পুলিশ স্টাফ কলেজের (ঢাকা) অতিরিক্ত ডিআইজি মো. গোলাম রসুল, ১৫ ব্যাচের কর্মকর্তা শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, পুলিশ টেলিকমের (ঢাকা) অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন, সিআইডির অতিরিক্ত ডিআইজি হাসিব আজিজ, পুলিশ সুপার (পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত) গাজী জসিম উদ্দিন, পুলিশ সুপার (পিটিসি, টাঙ্গাইল) আবু নাছের মোহাম্মদ খালেদ, অ্যান্টি টেররিজম ইউনিট; ঢাকার অতিরিক্ত ডিআইজি মো. রেজাউল করিম, সিআইডির অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম, পিবিআইয়ের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল, টিডিএসের (ঢাকা) অতিরিক্ত ডিআইজি মোসলেহ উদ্দিন আহমেদ, পুলিশ স্টাফ কলেজের (ঢাকা) পুলিশ সুপার মো. ছিবগাত উল্লাহ, সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমান, এসবির (ঢাকা) অতিরিক্ত ডিআইজি জিএম আজিজুর রহমান, মো. সরওয়ার, ট্যুরিস্ট পুলিশের এসপি সরদার নুরুল আমিন, রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মোরশেদ আলম, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মোস্তফা কামাল, পিবিআইর (ঢাকা) অতিরিক্ত ডিআইজি মো. আবদুল মালেক, বরিশাল রেঞ্জ অফিসে সংযুক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম (তিনি ১৪-৩-২০০৯ তারিখ থেকে ওএসডি), ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিম, টাঙ্গাইল নৌ-পুলিশের পুলিশ সুপার বিএম হারুন অর রশিদ, রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাস উদ্দিন ভূঞা, সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, পিবিআইয়ের পুলিশ সুপার (সুপার নিউমারারি অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আহসান হাবীব পলাশ।
