দেশে ফিরেছেন ফালু, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৭:০৮ পিএম

দীর্ঘ ৮ বছর পর দেশে ফিরেছেন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রতাপশালী নেতা এবং জিয়া পরিবারের ঘনিষ্ঠজন বলে পরিচিত মোসাদ্দেক আলী ফালু। আজ সোমবার বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গতকাল রবিবার সন্ধ্যায় তিনি শাহজালাল বিমানবন্দর অবতরণ করেন। এ সময় তার বড় ভাই নুরুদ্দিন আহমেদসহ পরিবারের সদস্যরা তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

ঢাকায় এসে রাতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন ফালু। তিনি আজ সকাল থেকেই তার ব্যক্তিগত অফিসে অবস্থান করছেন বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত