এক বছরের বেশি সময় পর ইংল্যান্ডের হয়ে আবার লাল বলে খেলতে নামবেন ম্যাথু পটস। শ্রীলঙ্কার বিপক্ষে ২১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের একাদশে রাখা হয়েছে ২৫ বছর বয়সী এই পেসারকে।
ম্যানচেস্টারে টেস্ট শুরু হবে বুধবার। তবে আজ সোমবারই একাদশ জানিয়ে দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
হ্যামস্ট্রিং চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন অধিনায়ক বেন স্টোকস। এই সিরিজে ইংল্যান্ডের অধিনায়কত্ব করবেন ওলি পোপ। ইংল্যান্ডের ৮২তম টেস্ট অধিনায়ক হবেন পোপ।
৬ টেস্টের সবশেষটি পটস খেলেন গত বছরের জুনে, লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে। টেস্টে এখন পর্যন্ত ২৩ উইকেট নিয়েছেন পটস।
ইংল্যান্ড একাদশ -
ড্যান লরেন্স, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ম্যাথু পটস, মার্ক উড, শোয়েব বশির।
বাংলাদেশের বিপক্ষে চার পেসার নিয়ে নামবে পাকিস্তান