বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য আগেই স্কোয়াড ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুটি টেস্টই হবে রাওয়ালপিন্ডিতে।
সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ২১ আগস্ট। ম্যাচ শুরুর ২ দিন আগেই একাদশ ঘোষণা করলো পিসিবি।
বাংলাদেশের স্কোয়াডে আছে পাঁচ পেসার। তবে তাসকিন আহমেদ খেলবেন না প্রথম টেস্টে। বাংলাদেশ বাকি চার পেসারের মধ্যে কতজন নিয়ে একাদশে গড়ে সেটি দেখার বিষয়।
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের জন্য পাকিস্তান একাদশ -
আবদুল্লাহ শফিক, সাঈম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, সালমান আগা, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আলি।
চেলসি মালিক দলে টানতে যাচ্ছেন পেলে-ম্যারাডোনাকে!
পাকিস্তানের চ্যালেঞ্জ মোকাবেলায় মুখিয়ে আছে দল: হাথুরুসিংহে