গাজীপুরের কালীগঞ্জে রেল লাইনের পাশে মাথাবিহীন অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। সোমবার (১৯ আগস্ট) বিকেলে মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
স্থানীয়রা জানান, কিশোররা ডাংগী বিল থেকে মাছ ধরে ফেরার সময় বালিগাঁও গ্রামের ফঁকির বাড়ির পূর্ব পাশে রেল লাইনের দক্ষিন পাশে ও বাইপাস সড়কের উত্তর পাশে পৌর সভার বর্জ ও ময়লা স্তুপ সংলগ্ন লুঙ্গিপরা খালি গায়ে মাথাবিহীন অর্ধ গলিত লাশ দেখতে পায়। তারা ধারণা করছেন আনুমানিক ৫ থেকে ৭ দিন পূর্বে লোকটিকে মারা হয়েছে। পরে মাথা বিচ্ছিন্ন করে মৃতদেহটি এখানে ফেলে গেছে। লাশের পাশে রেল গাড়িতে কাঁটা পড়ার কোনো আলামত দেখা যায়নি। যেহেতু ১ দিন আগ থেকে ট্রেন চলাচল শুরু করেছে। স্থানীয়রা লাশের একটু দূরে একটি পলি ব্যাগ দেখতে পায়। পলি ব্যাগটি খুলে একটি হলুদ রং এর একটি জার্সি পাওয়া গেছে।
বিষয়টি নরসিংদী জিআরপি থানার এসআই শহিদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমরা জানিনা। আড়িখোল ষ্টেশন থেকে জানানো হয়নি। সংবাদ পেলে ব্যবস্থা নিব।
রাষ্ট্র সংস্কারে যতদিন সময় লাগবে সমর্থন থাকবে
কথা ছিল খেতে আসবে খুঁজতে গিয়ে মিলল লাশ