ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজীতে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। মুহুরী, সিলোনিয়া, কহুয়া নদীর পানি বৃদ্ধি প্রায় ৭০ টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এতে বেশিরভাগ সড়ক পানির নিচে তলিয়ে গেছে। ফলে এসব সড়কে বসবাসকারী বাসিন্দা ও পথচারীরা পড়ছে চরম ভোগান্তিতে।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে পরশুরাম ও ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ড সূত্র দুই উপজেলায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
দেখা যায়, গত কয়েকদিনের অতিবৃষ্টি এবং ভাঙনের স্থানসমূহ দিয়ে উজান থেকে নেমে আসা ঢলের কারণে পরশুরাম উপজেলায় পৌরসভা এবং তিনটি ইউনিয়নের প্রায় ৪০ টি গ্রাম বন্যায় প্রাবিত হয়েছে। এতে প্রায় ১০হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
অন্যদিকে মুহুরী, সিলোনিয়া, কহুয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের, মুন্সিরহাট ইউনিয়নের, আমজাদহাট ইউনিয়নের ৩০টি গ্রাম প্লাবিত করেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৪ হাজার পরিবার।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব জানান, ‘পরশুরাম উপজেলায় বন্যায় আগেই বেড়িবাঁধের ১২টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছিল। গত কয়েকদিনের অতিবৃষ্টি এবং ভাঙনের স্থান দিয়ে উজান থেকে নেমে আসা ঢলের কারণে পরশুরাম উপজেলায় পৌরসভা এবং তিনটি ইউনিয়নের প্রায় ৪০টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। যার কারণে প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।’
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী মুহুরী নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের প্রস্তুতি রয়েছে।
অপর দিকে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া জানান, মুহুরী, সিলোনিয়া, কহুয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে ফুলগাজী উপজেলার ফুলগাজী ইউনিয়নের, মুন্সিরহাট ইউনিয়নের, আমজাদহাট ইউনিয়নের ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি আছেন চার হাজার গ্রামবাসী।
ফুলগাজী উপজেলায় মুহুরী, সিলোনিয়া নদীর বাঁধে নতুন করে কোন ফাটল না দেখা দিলেও পূর্বের ফাটল দিয়ে এবং বাঁধ উপচে বন্যার পানি বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বর্তমানে ফেনী বিলোনিয়া আঞ্চলিক মহাসড়কটি ফুলগাজী এবং পরশুরাম অংশে প্লাবিত হওয়ায় সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, ’বন্যা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন কাজ করছে।’
প্রসঙ্গত, গত ২ জুলাই থেকে এই অঞ্চলে এবারসহ তৃতীয় বার বন্যা দেখা দিলো।
সাবেক ১৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও ২৩ এমপির দুর্নীতির অনুসন্ধান শুরু
১৩ বছর পর হ'ত্যা মামলার আসামী হলেন হারুন ও বিপ্লব
শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
নিপুণকে জয়ী করতে ১৭ বার ফোন করেন শেখ সেলিম