গাজা থেকে ৬ জিম্মির লাশ উদ্ধার করল ইসরায়েল 

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৬:৪২ পিএম

গাজার খান ইউনিস এলাকা থেকে ছয় জিম্মির লাশ উদ্ধার করেছে ইসরায়েল। মঙ্গলবার ( ২০ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস গত বছর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়ে তাদের জিম্মি করে নিয়ে যায়। খবর বিবিসির।  

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, যাদের মরদেহ পাওয়া গেছে তারা হলেন- ইয়াগেভ বাসতাব, আলেক্সন্ডার ড্যানসি, আব্রাহাম মুন্ডার, ইয়োরাম মেটগার, হেইম পেরি এবং ব্রিটিশ ইসরায়েলি নাবাভ পপলিওয়েল। 
যদিও ইসরায়েল বাহিনী পাঁচ জিম্মি নিহতদের খবর আগেই জানিয়েছিল। তবে তাদের ধারণা ছিল আব্রাহা মুন্ডার হয়তো বেঁচে আছেন। এজন্য আইডিএফ দ্রুতই সেখানে রাতভর অভিযান চালায়। 

এদিকে এদিকে জিম্মি পরিবারের প্রতিনিধিত্বকারী সংগঠন হোস্টেজ ফ্যামিলি ফোরাম দ্রুত হামাসের সঙ্গে জিম্মি মুক্তি নিয়ে চুক্তি করার জন্য ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

সংগঠনটি গাজায় হামাসের হাতে জিম্মি আরও ১০৯ ইসরায়েলির মুক্তির দাবি জানিয়েছে এবং বলেছে শুধুমাত্র একটি চুক্তির মধ্য দিয়েই তা সম্ভব। এ বিষয়ে  ইসরায়েলি সরকার ও  মধ্যস্থতাকারীদের সম্ভাব্য সবকিছু করার আহ্বান জানায় সংগঠনটি।

ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি এবং জিম্মি চুক্তি নিশ্চিত করতে এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত