শ্বশুরবাড়ি থেকে খাবার খেয়ে বেরিয়েছেন, পরে মিলল মরদেহ 

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৯:০৩ এএম

ফরিদপুরের বোয়ালমারীতে শ্বশুরবাড়ি বেড়াতে আসা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটার দিকে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের  রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম মো. মিজানুর রহমান (২৮)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের নুরু মোল্যার ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়,  নিহত মিজানুর রহমান দেড় মাস আগে বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের মো. মজিবুর মোল্যার দ্বিতীয় মেয়েকে বিয়ে করেন। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে শ্বশুর বাড়ি দুপুরের খাবার খেয়ে বেলা সাড়ে তিনটার দিকে রূপাপাত বাজারের উদ্দেশ্যে বের হয়ে খুন হন তিনি। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। 

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।  হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত