বারদী ইউনিয়নের সাবেক মেম্বার খোরশেদ আলম মারা গেছেন

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০১:২৬ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ফরিদা ইয়াসমিনের স্বামী সাবেক মেম্বার খোরশেদ আলম (৬২) মারা গেছেন। ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মঙ্গলবার (২০ আগস্ট) রাত ৯টায় বার্ধকজনিত কারণে তার নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকাল তিনি স্ত্রী, ২ সন্তান, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (২১ আগস্ট) সকাল ১০টায় বারদী বাজার মার্কাজ মসজিদে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাযায় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত