আন্দোলনে আহতদের ১৩ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৫:৩১ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসার জন্য রাজধানীর ১৩টি সরকারি হাসপাতাল নির্দিষ্ট করেছে সরকার। এসব হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন তারা।

আজ বুধবার (২১ আগস্ট) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসার জন্য সারা দেশের সরকারি হাসপাতালে সম্পূর্ণ  বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ঢাকায় অবস্থিত নিম্নোক্ত হাসপাতালগুলোতে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের ভর্তির জন্য অনুরোধ করা হলো।

হাসপাতালগুলো হলো— ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল), মুগদা জেনারেল হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল), জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় নিউরো সায়েন্স হাসপাতাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত