দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক পদের ৯ কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার (২১ আগস্ট) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বকাউলের সই করা এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির বিষয়টি জানানো হয়।
পদোন্নতি প্রাপ্ত ৯ কর্মকর্তারা হলেন- দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. গোলাম ফারুক, মোহাম্মদ জহিরুল হুদা, মো. মিজানুল ইসলাম, মো. রফিকুজ্জামান, মো. মোনায়েম হোসেন, মো. আব্দুল মাজেদ ও সৈয়দ তাহসিনুল হক। এ ছাড়া টাঙ্গাইলের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নাছির উদ্দিন ও জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক মলয় কুমার সাহা।
