ভারতের সঙ্গে পানি চুক্তির ন্যায্য হিস্যার দাবি এবং ডম্বুর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সমাবেশে সংহতি জানিয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘প্রত্যেক দেশেরই প্রতিবেশী দেশ থাকে। এটা আমাদের দুর্ভাগ্য, ভারত আমাদের প্রতিবেশী। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক হতে হবে দ্বিপাক্ষিক।
আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, ভারত রাজনৈতিকভাবে না পেরে পরিকল্পিতভাবে বাংলাদেশকে ডোবানোর জন্যে ৩১ বছর পর বাঁধ ছেড়ে দিয়েছে। এর প্রতিবাদে আমাদের দেশপ্রেমিক ভবিষ্যত প্রজন্ম রাস্তায় নেমেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গোলাম কিবরিয়া বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদ করায় আবরারকে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের মানুষ আজ জেগে উঠেছে। ভারতকে আমাদের ন্যায্য পানির অধিকার দিতে হবে।’
দ্বিতীয় সেশনে ১ উইকেট, ১১১ রান