দ্বিতীয় সেশনে ১ উইকেট,  ১১১ রান

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৪:১০ পিএম

রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম সেশনে উইকেটশূন্য ছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে শুধু সৌদ শাকিলের উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। ১৪১ রান করা শাকিলকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। 

এই সেশনে ২৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১১১ রান তুলে চা বিরতিতে গিয়েছে পাকিস্তান। ১৩৪ রানে অপরাজিত রিজওয়ান। অন্য প্রান্তে ৭ রানে অপরাজিত আগা সালমান।

চা বিরতিতে যাওয়ার আগে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৯৮ ওভারে ৫ উইকেটে ৩৬৭ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত