হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চল অববাহিকার নদীগুলোর বন্যা পর্যবেক্ষণ ও তথ্য-উপাত্ত সংগ্রহ করতে এবং পূর্বাভাস-সংক্রান্ত সংবাদ প্রচার করতে কন্ট্রোল রুম খুলেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
বুধবার (২১ আগস্ট) রাতে পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বর- ০১৩১৮২৩৪৯৬২, ০১৭৬৫৪০৫৫৭৬, ০১৫৫৯৭২৮১৫৮, ০১৬৭৪৩৫৬২০৮ এবং ইমেইল: [email protected] এবং [email protected]
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চলের দপ্তসমূহের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলেও জানানো হয়।
অন্যান্য তথ্যের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রোকৌশলী সরদার উদয় রায়হানকে বন্যা পূর্বাভাস কেন্দ্রের ফোকাল কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হল। তার সঙ্গে যোগাযোগের নম্বর ০১৩১৮২৩৪৯৬২।
