জাকের-সাইফের সেঞ্চুরিতে বাংলাদেশ 'এ' ৩৯৮/৬

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৭:৫৪ পিএম

বৃষ্টিতে ভেসে যায় চার দিনের ম্যাচের প্রথম দুদিন। আজ ইসলামাবাদে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হয়েছে। ব্যাটিংয়ে আমন্ত্রিত বাংলাদেশ 'এ' দল সাইফ হাসান (১১১) ও জাকের আলির (১৩৬*) সেঞ্চুরিতে ৯৮ ওভারে করেছে ৬ উইকেটে ৩৯৮ রান।

বাংলাদেশ 'এ' দলের শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ১৯ রানের মধ্যেই ফিরে যান এনামুল হক (৭) ও মোহাম্মদ নাঈম (৯)। প্রাথমিত ধাক্কা সামলান সাইফ-শাহাদাত জুটি। শাহাদাত হোসেন ২৩ রান করে ফিরলে জুটি ভাঙে।

তৌহিদ হৃদয় ফেরেন শূন্য রানে। দ্রুত আবারও দুই উইকেট হারিয়ে ফের চাপে পড়েছিল বাংলাদেশ 'এ' দল। পঞ্চম উইকেটে ১৩১ রানের জুটি গড়েন সাইফ ও জাকের আলি।

১১১ রানে সাইফ ফিরলে জুটি ভাঙে। সাইফের ২২১ বলের ইনিংসে ছিল ১৩ চার ও ১৪ ছক্কা।

বাংলাদেশ 'এ' দল শত রানের আরেক জুটি পায় ষষ্ঠ উইকেটে। তাতে জাকেরকে সঙ্গ দেন মাহিদুল ইসলাম অঙ্কন। অঙ্কন ১৩১ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। রান আউটে অঙ্কনের বিদায়ে ভাঙে ষষ্ঠ উইকেটে ১৩১ রানের জুটি।

জাকের ১৩৬ রানে অপরাজিত আছেন। জাকের খেলেছেন ৩০১ বল। ১৪ চার ও ৪ ছক্কা হাঁকান জাকের। দিনের শেষদিকে ১৬ বল খেলে (০) অপরাজিত থেকে কোন বিপদ ঘটতে দেননি তানজিম হাসান সাকিব।

দুটি করে উইকেট নিয়েছেন ঘুলাম মুদাসসার ও মেহরান মুমতাজ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত