থাইল্যান্ডে ৯ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, আরোহী সবাই নিহত হয়েছেন। বিমানটিতে দুই থাই পাইলট, পাঁচজন চীনা এবং দুই থাই যাত্রী ছিলেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) দেশটির রাজধানী ব্যাংককের কাছে এ ঘটনার পর ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়৷ বার্তা সংস্থা সিএনএন এ তথ্য জানিয়েছে।
দেশটির চাচোয়েংসাও প্রাদেশিক কার্যালযয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৪৬ মিনিটে বিমানটি ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলীয় ত্রাত প্রদেশের একটি বিমানবন্দরের দিকে রওনা হয়।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, উড্ডয়নের ১০ মিনিটের মাথায় বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
চাচোয়েংসাওয়ের ব্যাং পাকং জেলার বাসিন্দারা জানিয়েছেন, বিমানটি আকাশ থেকে ‘জোরে বিস্ফোরিত হয়ে’ পড়তে দেখে। বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ আশপাশের বাড়িঘরের ক্ষতি করে।
‘আমি আমার বাড়ির সামনে বসেছিলাম। বিকট শব্দে বিমানটি আমার বাড়ির ওপর দিয়ে উড়ে গেল। এর কয়েক সেকেন্ড পরেই এটি বিধ্বস্ত হয়,’ প্রাদেশিক কার্যালয়ের শেয়ার করা এক ভিডিওতে কর্মকর্তাদের বলেছেন এক বাসিন্দা।
কোহ কুদ দ্বীপে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট সোনেভা কিরি এক বিবৃতিতে সিএনএনকে জানায়, রিসোর্টের অতিথিরা সাধারণত নিকটবর্তী বিমানবন্দরে ব্যক্তিগত বিমানের মাধ্যমে আসেন, তারপরে স্পিডবোটে দ্বীপে যান।
টার্বোপ্রোপ সেসনা কারাভান সি২০৮বি মডেলের বিমানটি পরিচালনা করত থাই ফ্লাইং সার্ভিস কোম্পানি। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। প্রাদেশিক কার্যালয় জানিয়েছে, বিমানটির কিছু অংশ কাদায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে, প্রায় ৭০টি অঙ্গপ্রত্যঙ্গ শনাক্তকরণের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সর্বনিম্নে হংকংয়ের সংবাদমাধ্যমের স্বাধীনতা
বন্যা ও ভূমিধসে ত্রিপুরায় ২২ জনের মৃত্যু, ১৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত