ছেলের সামনেই প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট বানান মডেল মা

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৬:৩৮ পিএম

প্রাপ্তবয়স্কদের জন্য কন্টেন্ট তৈরি করেন মডেল-অভিনেত্রী মা। আর ক্যামেরার পেছনে বসে তা ফ্রেমবন্দি করে ১৯ বছর বয়সী ছেলে। সম্প্রতি এমনই একটি ঘটনা উঠে এসেছে নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলে জন্ম নেওয়া আন্দ্রেসা ইউরেক প্রাপ্তবয়স্কদের প্ল্যাটফর্ম অনলিফ্যানসের মডেল। সম্প্রতি একটি স্প্যানিশ চ্যানেলে ছেলে আর্থারের সঙ্গে তার মা মডেল ইউরেকের একটি ভিডিও পুনরায় ভাইরাল হয়।

এতে আর্থারকে বলতে দেখা যায়, আমার মা একজন অনলিফ্যানস মডেল। আমি তার সব দৃশ্য ধারণ করি। আমি তার প্রতি আকৃষ্ট নই এবং তার কাজের জন্য লজ্জিত নই। এটি চাকরির মতো সাধারণ কাজ হিসেবেই দেখি আমি। অবশ্য আর্থার যে ক্যামেরার পেছনের মানুষ তা আগেই জানা গিয়েছিল।

অন্যদিকে আর্থারের এমন মন্তব্যে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়বে তা আগেই জানা ছিল। একজন নেটিজেন লিখেছেন, ‘মা একজন প্রাপ্তবয়স্কদের মডেল এবং ছেলে তার মায়ের ভিডিও করছে, পৃথিবী কোন দিকে যাচ্ছে?’ আরেকজন মন্তব্য করেছেন ‘এটি জঘন্য এবং ‘লজ্জাজনক’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত