মিডিয়া হাউজে হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৮:৫৫ পিএম

ইষ্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে  হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন করেছে সাংবাদিকরা। শুক্রবার (২৩ আগস্ট) নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় সাংবাদিক ঐক্যজোটের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় নড়াইল জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন কালো কণ্ঠ জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি  ও দৈনিক ওশান এর প্রশাসক ও সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক কার্তিক দাস, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, নিউজ টয়েন্টি ফোর এর সাংবাদিক খায়রুল আরেফিন রানা, নড়াইল কণ্ঠ এর সম্পাদক  সাংবাদিক কাজী হাফিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র নেতা আবদুল্লা নূরসহ অনেকে। 

বক্তারা ইষ্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এ  ঘটনার সাথে জড়িত দোষীদের খুজে বের করে বিচারের দাবি জানান। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত