যেভাবে আটক হলেন সাবেক বিচারপতি মানিক

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৪:৩৩ পিএম

বহুল আলোচিত ও বিতর্কিত সাবেক বিচারপতি এ এইচ এম শাসসুদ্দিন চৌধুরী মানিক ভারতে পালিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি’র হাতে আটক হয়েছেন। সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

যেভাবে আটক হলেন সাবেক বিচারপতি মানিক

আটক করার পর তাকে বিজিবি ক্যাম্পে হেফাজতে রেখে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয়। পরবর্তীতে তাকে রাত ১২টা নাগাদ ক্যাম্প থেকে থানার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সাবেক বিচারপতি মানিককে জিজ্ঞাসাবাদের সময় ঘটনাস্থলের কাছাকাছি উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নাজিম উদ্দিন।

নাজিম উদ্দিন বলেন, গতরাতে এক ব্যক্তি তাকে টেলিফোন করে জানান যে অপরিচিত একজন লোক বাংলাদেশ থেকে ভারতে চলে যাচ্ছে। তখন বিষয়টি স্থানীয় বিজিবি ক্যাম্পে জানানোর পরামর্শ দেন তিনি।

সূত্র: বিবিসি বাংলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত