আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ আটক

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৪:০০ পিএম

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে আটক করেছে পুলিশ। আজ রবিবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবদুস সোবহান গোলাপকে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আবদুস সোবহান গোলাপ মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার-সদর একাংশ) আসনের সংসদ সদস্য ছিলেন। এ বছরের জানুয়ারিতে নির্বাচনে তিনি পরাজিত হন। গত ডিসেম্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিতে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ পান। এর আগে তিনি দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছিলেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত