অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা হবে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। রোববার (২৫ আগস্ট) শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
বাজেটের কালো টাকা প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজেটের বিষয়ে একক সিদ্ধান্ত নেয়া যাবে না। অনেক পক্ষ থেকে প্রস্তাব আসছে সুতরাং বাজেট সংশোধন হবে। তবে কালো টাকা আর জেনারেট করতে দেয়া হবে না।
বৈদেশিক ঋণ নেয়া প্রসঙ্গে তিনি বলেন, বৈদেশিক ঋণ বেছে নেব, ঋণের বোঝা বাড়ছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ আমাদের যে অনুদান দেয় এগুলো নেয়া হবে। এক বছরের প্রকল্প পাঁচ বছর; এসব প্রকল্পে বৈদেশিক ঋণ নেয়া হবে না।
ঢাকা শহরে আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যারা আন্দোলন করছে তাদের ইগনোর করতে পারি না। বৈষম্য ইগনোর করতে পারব, না তাদের ইগনোর করতে পারি না। যারা মাঠে আন্দোলন করছে তাদের বেদনা আছে। এতদিন কেউ বলতে সাহস করেনি। আমাদের সরকারের বয়স বেশি না, তারপরও এটা সমাধানের চেষ্টা করছি। যারা বৈষম্যের শিকার হচ্ছে তাদের বিষয়টা আমাদের বিবেচনায় আছে।
জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, জাতিসংঘের সহযোগী ৪১টি সংস্থা দেখা করেছে। আমাদের অর্থনৈতিক, সমতাভিত্তিক উন্নয়নে তারা পাশে থাকবে। তাদের পরামর্শ শুনলাম। সমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন করব। রোহিঙ্গাদের প্রতি দৃষ্টি দিতে হবে, তাদের নিজ দেশে পাঠানোর জন্য।
তিনি আরও বলেন, আমন ধান কিভাবে সংগ্রহ করা যায় এটা নিয়ে কাজ করছি। নারী হেলথ ও পুষ্টি নিয়ে কাজ করছি। বন্যার ক্ষতি নিয়ে কাজ করবে।
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা