২০০৩ সালে মুলতান টেস্টে জয়ের খুব কাছে গিয়েও হেরেছিল বাংলাদেশ। সেবার পাকিস্তানকে ১ উইকেটের জয় এনে দিয়েছিলেন ইনজামাম উল হক। সেদিন কান্না ভেজা চোখে মাঠ ছাড়েন তখন বাংলাদেশ দলের অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
দুই দশকেরও বেশি সময় পর এবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে জিতল বাংলাদেশ।
বাংলাদেশের এই অর্জন খালেদ মাহমুদ সুজনের কাছে জয়ের চেয়েও বেশি কিছু। তাই তো এবার আনন্দে কাঁদলেন তিনি।
বাংলাদেশের জয়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্মৃতিচারণ করে সুজন বলেন, '২০০৩ অন্যরকম হতে পারতো। কিন্তু আমি মনে করি তখন হয়তো আমাদের অভিজ্ঞতা ছিল না। রিভিউ ছিল না একটা জুনিয়র বলা ছোট দলের জন্য রিভিউ সিস্টেম যে কতটুকু গুরুত্বপূর্ণ আজকের টেস্ট ম্যাচ থেকে বোঝা গেছে। শান মাসুদের কটটা কি হত আম্পায়ার তো আউট দিচ্ছিল না। ডিআরএসের সূত্রেই তো পাওয়া।'
রাওয়ালপিন্ডি টেস্টা আজীবন মনে রাখবেন সাবেক এই অধিনায়ক। দেশের এক সংবাদ মাধ্যমে সুজন বলেন, '২১ বছর আগে যেটা মনে ছিল ওটা আজকের পর আর মনে থাকবে না বোধহয়। আজকের পর থেকে রাওয়ালপিন্ডির টেস্ট ম্যাচটা মনে থাকবে। প্রত্যেকটা ব্যাটিং মনে থাকবে, প্রত্যেকটা উইকেট মনে থাকবে, ওটা এখন অনেক খুশির ব্যাপার।'
'এই জয় দলের ১৫ জনের কঠোর পরিশ্রমের ফল'
পাকিস্তানের মাটিতে ১০ উইকেটে ঐতিহাসিক জয়