ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ জনকে আটক করেছে বিজিবি। সোমবার (২৬ আগস্ট) দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পীরগঞ্জ উপজেলার দস্তমপুর গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে জীবন রায়, হরসুয়া গ্রামের হরমোহন রায়ের ছেলে শুভ, দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার কংসারা রুহিগাঁও গ্রামের নরেশের ছেলে হরিদাস চন্দ্র এবং একই থানার কৃষ্ণপুর গ্রামের দীলিপের ছেলে পদন চন্দ্র রায়। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
দানাজপুর বিওপি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার রেজাউল জানান, দুপুরে দানাজপুর সীমান্তের ৩৪০ এর ৩ এস পিলার এলাকা দিয়ে প্রায় ১০০ মানুষ অবৈধভাবে ভারতে যাবার জন্য জড়ো হয়। খবর পেয়ে বিজিবি তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে পালানোর সময় ঘটনার মূলহোতাসহ ৪ জনকে আটক করা হয়। এ সময় ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদের দানাজপুর ক্যাম্পে আনা হয়। সন্ধ্যায় আটক ৪ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা করে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
দিনাজপুর ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম জানান, অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য মানুষ সমবেত হওয়ার খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। এসময় ৩টি মোটরসাইকেলসহ ৪ জনকে আটক করা হয়।
