নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তিন ম্যাচ শারজায়

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১০:০৩ পিএম

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক ছিল বাংলাদেশ। কিন্তু রাজনৈতিক পালা বদলের মধ্যে নিরাপত্তার কথা ভেবে বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে।

আজ আইসিসি বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ করেছে। গ্রুপ পর্বে বাংলাদেশের চার ম্যাচের তিনটি হবে শারজায়। একটি দুবাইতে।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচও হবে দুবাইতে, ২০ অক্টোবর।

আরব আমিরাতে আয়োজিত হলেও বিশ্বকাপের অফিশিয়াল আয়োজক হিসেবে বাংলাদেশের নামই থাকবে। তাই ৩ অক্টোবর উদ্বোধনী ম্যাচে শারজা ক্রিকেট স্টেডিয়ামে 'বি' গ্রুপে থাকা বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যান্ডের। ৫ অক্টোবর ইংল্যান্ড এবং ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই মাঠে খেলবে বাংলাদেশ নারী দল।

১২ অক্টোবর বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেটি হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

'এ' গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

ভারত-পাকিস্তান ম্যাচ হবে ৬ অক্টোবর, দুবাইতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত