এক সপ্তাহের মধ্যে শুরু হচ্ছে না ঢাবির অ্যাকাডেমিক কার্যক্রম

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০১:০৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম আগামী এক সপ্তাহের মধ্যে পুরোদমে চালু হওয়ার বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপাচার্য লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এসময় উপাচার্য জানান, চলতি সপ্তাহে ক্লাস শুরু হবে বা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে কথাটা সঠিক নয়। আমরা এই সপ্তাহের মধ্যে আমাদের টিমকে সক্রিয় করার চেষ্টা করব যেন প্রথমে হল ও পরবর্তীতে বিভাগসমূহের কার্যক্রম দ্রুত শুরু করা যায়।

তিনি বলেন, ‘আমি দেখলাম সব জায়গায় বলা হচ্ছে এক সপ্তাহের মধ্যে ক্লাস শুরু করা হবে। কিন্তু এটা একটু ভুলভাবে প্রকাশিত হচ্ছে ৷ আমি বলতে চেয়েছি আমাদের টিমকে এক সপ্তাহের মধ্যে আমরা সক্রিয় করতে চাচ্ছি। দুজন প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও অন্যান্যরা তাদের কাজ বুঝে নিবে। পরবর্তীতে প্রথম ধাপে হলের কার্যক্রম শুরু করে পরে বিভাগের কার্যক্রম শুরু করতে হবে ‘

×
সর্বশেষ সর্বাধিক পঠিত