মাস তিনেক আগে বিয়ের খবর প্রকাশ্যে আনেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এরপরই কথা রটে, তার স্বামী আজমান নাসিরের এটি তৃতীয় বিয়ে। তখন চমক জানিয়েছেন, এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। সঙ্গে এও জানান, তারা দু’জনেই সুখে আছেন।
এবার কথায় কথায় চমক প্রকাশ্যে আনলেন তার অতীত জীবন। জানালেন, আগে বিয়ে না করলেও কয়েকটি সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। তার কথায়, ‘আমার কিন্তু আগে কোনো বিয়ে হয়নি, তারপরও এটা নিয়ে কথা হচ্ছিল শুধু শুধু। এটা ঠিক, আমার একটা সিরিয়াস প্রেম ছিল। এরপর আরও দুই-তিনটা প্রেমের সম্পর্কে জড়িয়েছি।’
প্রেমকে কাজের অনুপ্রেরণা মনে করেন চমক। এই বিষয়ে চমকের ভাষ্য, ‘আমরা শিল্পী, শিল্পীদের জীবনে দুই-তিনটা প্রেম থাকবে না, এটা হতেই পারে না। প্রেম হচ্ছে বিশাল অনুপ্রেরণা। প্রেম থেকে আমরা শিখি, প্রেমে কষ্ট পেলে সেখান থেকেও শিখি, আরও আসে অনুপ্রেরণা। আমার যদি কাউকে ভালো লাগে, তিনি যদি ক্রিমিনালও হন, তার খারাপ দিকটা ঠিক করে প্রেমের সম্পর্কে থাকতে পেরে ভালো লাগে।’
নিজের স্বামী প্রসঙ্গে চমক বলেন, ‘মানুষটার সম্পদ বলতে কিছুই নেই, অতীতও খুব একটা মধুর নয়! কিন্তু রাজার মতো একটা মন আছে, যেখানে সে আমাকে রানির মতো রেখেছে। আমি সুখী। এ মুহূর্তে আমার মতো সুখী কজন আছে জানি না। আবার এই সুখ কত দিন টিকবে তা-ও জানি না।’
গসিপ করা ছাড়া তাদের কোনো কাজ নেই: সামিরা মাহি