৪ দিনের রিমান্ডে টিপু মুনশি

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৫:৫৮ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে সুমন সিকদার নিহতের ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় দায়ের মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ৮ দিনের রিমান্ডে নিতে চান মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার এসআই রেজাউল আলম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার টিপু মুনশিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত