মুক্তিযুদ্ধমন্ত্রীসহ ১০৩ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১২:৩০ পিএম

গাজীপুরে বিএনপি সমর্থক রাসেল হোসেন (২০) গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় নগরীর কোনাবাড়ি থানায় আওয়ামী লীগের ১০৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আহত রাসেল হোসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার জয়াল গ্রামের মো. সোহাগের ছেলে। 

তিনি কোনাবাড়ি আমবাগ এলাকায় ভাড়া থেকে একটি কোম্পানিতে চাকরি করেন। আহত রাসেলের মামা মো. মিলন বাদি হয়ে বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে এ মামলাটি দায়ের করেন।

মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হককে প্রধান আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয়ের আরো ১৫০ জনকে আসামি করা হয়।

বাদি এজাহারে উল্লেখ করেন, গত ৫ আগস্ট বিকেলে তিনি ও তার ভাগিনা মো. রাসেলসহ কোনাবাড়ী ও বাইমাইল এলাকার ৩০/৩৫ জন বিএনপি সমর্থিত এবং সাধারণ জনতা আওয়ামী লীগ সরকারের পতনের পর বিজয় মিছিল নিয়ে কোনাবাড়ী বাজারের দিকে যাওয়ার সময় পল্লীবিদ্যুৎ ফ্লাইওভারের নিচে পৌঁছালে এজাহারভুক্ত প্রথম তিন আসামিদের হুকুমে গুলিতে রাসেল আহত হয়।

পরে আমার ভাগিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ব্যক্তিগতভাবে চিকিৎসার পরামর্শ প্রদান করেন। পরবর্তীতে আমি ও আমার ভাগিনার পরিবারের লোকজন ভাগিনা রাসেল হোসেনকে নিয়ে কোনাবাড়ী এলাকায় একটি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করি। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

এর আগে গত সোমবার রাতে কোনাবাড়ি থানায় সাবেক মন্ত্রী মোজাম্মেল হককে প্রধান আসামি করে আরেকটি মামলা দায়ের করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত